স্বাস্থ্যকণ্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার চার নদীর দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় নতুন প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা হাসান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা শহরের চারটি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় একটি বড় প্রকল্প চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, প্রকল্পটি আগামী ডিসেম্বরেই অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় ‘নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলা’ অনুষ্ঠানে যোগ দিয়ে শীতলক্ষ্যা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “ঢাকা শহরের চারটি নদী নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলে যে প্রকল্পটি চূড়ান্ত করেছি, আশা করি তা ডিসেম্বরে পাস হয়ে যাবে। এতে পরিবেশ অধিদপ্তরের জন্য আলাদা বাজেট, জনবল ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাও থাকবে, যাতে নদীদূষণ রোধে কার্যকর নজরদারি চালানো যায়।”

তিনি আরও বলেন, শিল্পবর্জ্য, পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করলে তবেই নদীগুলোকে বাঁচানো সম্ভব। শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও শিল্পমালিকদেরও দায়িত্ব নিতে হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান শীতলক্ষ্যা নদীর ভয়াবহ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে নদীটি মারাত্মকভাবে দূষিত হয়েছে। এ দূষণ শুধু নদীর প্রাণহানি ঘটাচ্ছে না, আশপাশের জীববৈচিত্র্য ও পরিবেশকেও বিপন্ন করছে।

তিনি জানান, সেন্ট মার্টিনে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, পলিথিনবিরোধী অভিযানও চলছে। এখন সময় এসেছে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সেন্ট্রাল ইটিপির আওতায় এনে দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, বিআইডব্লিউটিএ পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

রিজওয়ানা হাসান বলেন, পরিবেশবাদীরা যেভাবে কাজ করছেন, তারা আমাদের সহায়ক শক্তি। সরকার ও পরিবেশকর্মীরা একসঙ্গে কাজ করলে বাংলাদেশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০