স্বাস্থ্যকণ্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। রানের হিসেবে এটি বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় বড় জয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করে ২৯৬ রান। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পরে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ছোট কিন্তু কার্যকর ইনিংসে শক্তিশালী সংগ্রহ পায় দলটি।

জবাবে ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে মাত্র ৪৬ রান তুলতেই সাজঘরে ফিরে যান চারজন ব্যাটার। ইনিংসের ১৯তম ওভারে রিশাদ হোসেনের পরপর দুটি আঘাতে আরও চাপে পড়ে শাই হোপের দল।

রিশাদের ঘূর্ণিতে নাস্তানাবুদ হয় ক্যারিবিয়ানরা। মাত্র ৮২ রানে হারায় ৮ উইকেট। শেষ পর্যন্ত পুরো দল অলআউট হয় ১১৭ রানে। রিশাদ একাই নেন ৩ উইকেট, সিরিজে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১২ যা বাংলাদেশের ইতিহাসে কোনো স্পিনারের এক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন আরাফাত সানি।

শেষ দিকে আকিল হোসেনের ২৭ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে। এই জয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকলেও সিরিজ জয়ে মনোবল ফিরে পেয়েছে মিরাজরা। ওয়ানডে র‍্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নবম ও বাংলাদেশ দশম অবস্থানেই থাকছে  যথাক্রমে ৭৯ ও ৭৬ পয়েন্টে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০