স্বাস্থ্যকণ্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী সংস্কারে বড় সিদ্ধান্ত: প্রার্থীদের বিদেশি সম্পদের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আরপিওতে একাধিক যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে রয়েছে, ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি সম্পদের বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা, এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধকরণ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে,

১️। বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ
২️। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫।

 

এছাড়া, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি, ভোটারের অধিকার রক্ষায় ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে এই বিধান আনা হয়েছে। কোনো নির্বাচনী আসনে যদি একমাত্র প্রার্থী থাকেন, ভোটাররা চাইলে তাকে ভোট না দেওয়ার সুযোগ পাবেন। ভোটের ফলাফলে প্রার্থী ‘না ভোট’-এর চেয়ে কম ভোট পেলে সেখানে পুনঃনির্বাচন হবে।

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, জনগণ যেন সহজেই জানতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা কী , এটি স্বচ্ছতার জন্য অপরিহার্য।

 অন্যান্য সংশোধনী

১। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

৩। জেলাভিত্তিক নির্বাচন অফিসগুলোতে জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

৪। নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।

৫। রাজনৈতিক দলকে ৫০০ টাকার বেশি অনুদান ব্যাংকিং চ্যানেলে নিতে হবে, এবং অনুদানদাতাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে।

৬। প্রবাসী ভোটার ও নির্বাচনী কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন।

৭। ভোট গণনায় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

৮। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

৯। জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে, যাতে ভোটাররা বুঝতে পারেন কোন দল থেকে প্রার্থী হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০