স্বাস্থ্যকণ্ঠ
২২ অক্টোবর ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো ঘর বাঁধলেন জেমস, স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগর বাউল জেমস জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার স্ত্রীর নাম নামিয়া আমিন, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

বুধবার (২২ অক্টোবর) নিজের স্ত্রী নামিয়া আমিন-এর পরিচয় প্রকাশ্যে এনে পুত্রসন্তানের জন্মের খবরও জানান জেমস। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় জেমস ও নামিয়া আমিনের। সেখান থেকেই শুরু হয় তাদের পরিচয় ও প্রেম। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন, ঢাকায় দুই পরিবারের উপস্থিতিতে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

গত ৮ জুন রাত সাড়ে ৩টায়, নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় জেমসের পুত্রসন্তান জিবরান আনাম। সন্তানের জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন দম্পতি।

নামিয়া আমিন বাংলাদেশি বংশোদ্ভূত হলেও যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছেন। তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

এর আগে ১৯৯১ সালে অভিনেত্রী রথিকে বিয়ে করেন জেমস, তবে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন, কিন্তু ২০১৪ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

প্রথম সংসারে জেমসের দুই সন্তান রয়েছে, এক ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় সংসারে রয়েছে এক কন্যাসন্তান। নতুন স্ত্রী নামিয়ার সঙ্গে তার এটি তৃতীয় বিবাহ এবং প্রথম সন্তান।

বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী জেমসের নতুন জীবনের এই অধ্যায়কে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নতুন পরিবার ও পুত্রসন্তানের জন্মের খবরে শুভকামনার বন্যা বইছে। সূত্র : প্রথম আলো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০