স্বাস্থ্যকণ্ঠ
২১ অক্টোবর ২০২৫, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার একসঙ্গে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, থাকছে নতুন প্রশ্ন কাঠামো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আসছে কাঠামোগত পরিবর্তন। একীভূত প্রশ্নপত্রে একসঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে মুখস্থবিদ্যার পাশাপাশি বিশ্লেষণী দক্ষতা, মানবিক মূল্যবোধ ও ব্যক্তিত্বমূলক দিককে মূল্যায়নের আওতায় আনা হবে।

রোববার (১৯ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ‘মেডিভয়েস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক নাজমুল বলেন, এবার এমবিবিএস ও বিডিএসের আলাদা পরীক্ষা হবে না, একটিই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগেও এমন ছিল, তবে পরে এটি ভাগ করা হয়েছিল। আবার একীভূত পরীক্ষায় ফিরে আসায় কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে এটি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। তিনি জানান, আগের মতো দুটি আলাদা পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আলাদা ফি ও প্রস্তুতির ঝামেলা থাকবে না।

নতুন ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা তিনভাবে চয়েস দিতে পারবেন:

১। শুধু এমবিবিএস — ৩৭টি সরকারি মেডিকেল কলেজ থেকে পছন্দ নির্বাচন।

২। শুধু বিডিএস — ১টি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিট (মোট ৯টি)।

৩। উভয় অপশন (এমবিবিএস + বিডিএস)  মোট ৪৬টি প্রতিষ্ঠানের তালিকা থেকে এক থেকে ৪৬ পর্যন্ত পছন্দক্রম নির্ধারণ।

ডা. নাজমুল জানান, আমাদের ভর্তি পরীক্ষা এখনো অনেকটাই মুখস্থবিদ্যা-নির্ভর। কিন্তু একজন ভালো ডাক্তার হওয়ার জন্য কেবল স্মৃতি নয়, মানবিকতা ও বিশ্লেষণী দক্ষতাও জরুরি। তাই এবার প্রশ্নে এমন উপাদান থাকবে, যা পরীক্ষার্থীর নৈতিক বোধ, সংবেদনশীলতা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই করবে।

তিনি জানান, এ জন্য ১৪-১৫টি দেশের প্রশ্নপত্র বিশ্লেষণ করা হয়েছে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রশ্ন কাঠামো তৈরি করা হচ্ছে।

বুয়েট ও টেলিটকের বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে টেকনিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। “আমরা নিশ্চিত হয়েছি, প্রযুক্তিগতভাবে এই পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব। এখন শুধু ছোটখাটো বিষয়গুলো চূড়ান্ত করা বাকি,” যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০