
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন ডেঙ্গু রোগী।
সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন মৃত্যুসহ চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৪৯ জন। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে।
গত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগে ২০৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, চট্টগ্রামে ১১৪ জন, বরিশালে ১৩৯ জন, খুলনায় ৫৫ জন, রাজশাহীতে ৬৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে দুইজন।
একই সময়ে ডেঙ্গুতে যেসব মৃত্যু ঘটেছে, তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ময়মনসিংহ বিভাগে এবং দুজন রাজশাহী বিভাগে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৯১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৫৭ হাজার ৭০২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমের শেষ পর্যায়েও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে এডিস মশার প্রজনন অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।
মন্তব্য করুন