স্বাস্থ্যকণ্ঠ
১৯ অক্টোবর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআর আন্দোলন জামায়াতের রাজনৈতিক প্রতারণা: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে জামায়াতে ইসলামী যে আন্দোলন করছে, তা ‘সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম লিখেছেন, পিআরের আন্দোলন শুরু করা হয়েছিল মূলত ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনাকে ভিন্নদিকে নিয়ে যেতে এবং অভ্যুত্থান-পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠন সম্পর্কিত জাতীয় আলোচনাকে মোড় ঘুরিয়ে দিতে।

তিনি বলেন, ভোটের আনুপাতিক হারে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল দাবি ছিল সংবিধানিক সুরক্ষার জন্য সুচিন্তিত পদক্ষেপ। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’-কে আইনি ভিত্তি দেওয়া ও কিছু মৌলিক সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডা হাইজ্যাক করে এটিকে ‘পিআর ইস্যু’তে সীমাবদ্ধ করেছে। তাদের উদ্দেশ্য ছিল কেবল দলীয় স্বার্থে দর-কষাকষির সুযোগ তৈরি করা, সংস্কার নয়, মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের আগে ও পরে জামায়াতে ইসলামী কখনোই কোনো বাস্তব সংস্কার প্রস্তাব দেয়নি, অংশ নেয়নি ঐকমত্য কমিশনের আলোচনায়, কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্য কোনো প্রতিশ্রুতিও দেয়নি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জামায়াতের পিআর আন্দোলন আসলে ছিল একটি রাজনৈতিক কৌশল। এখন বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যের পক্ষে অবস্থান নিয়েছে এবং আর প্রতারিত হতে চায় না।

তিনি আরও যোগ করেন, এই দেশের জনগণ আর কখনোই অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোর হাতে দেশের শাসনভার তুলে দেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০