স্বাস্থ্যকণ্ঠ
১৮ অক্টোবর ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আগুন লাগার পর দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় বাংলাদেশ বিমানের কুয়েতগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া অন্তত আটটি ফ্লাইট ঢাকায় অবতরণের পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামানো হয়েছে। দেশি-বিদেশি একাধিক ফ্লাইটকে আকাশ থেকেই বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে, ফলে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে ২৬৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রী, কেবিন ক্রু ও পাইলট সবাই বিমানে উঠে বসলেও আগুনের কারণে ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে সবাইকে নামিয়ে আনা হয়।

যাত্রী কামরুল ইসলাম বলেন, আগুন লাগার পর এখন চেকিং বন্ধ। কবে শুরু হবে তা কেউ বলছে না। দূর-দূরান্ত থেকে এসে এখন বিপাকে পড়েছি।”
আরেক যাত্রী জানান, “আমার এমিরেটসের ফ্লাইট সন্ধ্যা সাড়ে ৭টায় ছিল, এখন সেটি রাত ৩টায় করা হয়েছে। পরিবার নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। আনসার সদস্যরাও কোনো সহায়তা করছে না।

অন্যদিকে, হিমালয় এয়ারলাইনসের ১৮০ জন যাত্রীসহ একটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা থাকলেও সেটিকে নেপালে ফেরত পাঠানো হয়েছে। দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট করাচিতে, চেন্নাই থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট কলকাতায়, আর শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।

অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি। যাত্রীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০