স্বাস্থ্যকণ্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, শহীদ মিনারে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এবং এরপর আমরণ অনশন শুরু করবেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।

এর আগে আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। তবে সর্বশেষ সিদ্ধান্তে তারা কর্মসূচিটি স্থগিত করে ঘোষণা দেন যে, দাবি না মানা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে।
বৈঠক শেষে বেসরকারি শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ক্ষোভ প্রকাশ করে বলেন, যে রাষ্ট্র ৬ লাখ শিক্ষক-কর্মচারীর ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে না, সে রাষ্ট্রের উচিত শিক্ষাব্যবস্থা বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দেওয়া।

তিনি আরও বলেন, আমরা সিএনজি চালিয়ে, রিকশা চালিয়ে, কৃষিকাজ করে জীবন চালাবো কিন্তু এই অবহেলার মধ্যে কাজ করতে পারবো না।

অধ্যক্ষ আজিজী জানান, তারা শিক্ষা উপদেষ্টাকে শেষ প্রস্তাব হিসেবে জানিয়েছিলেন, এ বছর ১০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি এবং আগামী বাজেটে আরও ১০ শতাংশ বৃদ্ধি করা হোক, এবং তা সরকারি প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে উল্লেখ থাকুক। কিন্তু শিক্ষা উপদেষ্টা তা বিবেচনা করেননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমরা উপদেষ্টাকে বলেছি, আপনি আমাদের বাবার মতো, আমাদের উচ্চাকাঙ্ক্ষা নেই। কেবল ডাল-ভাতের নিশ্চয়তা চাই। তার সামনে কান্না করেছি, কিন্তু তিনি অবস্থানে অনড় ছিলেন।

বর্তমানে সরকার বাড়িভাড়া ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
কিন্তু শিক্ষকরা দাবি করছেন মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে।

তারা আরও দুটি দাবি তুলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বকেয়া ইনক্রিমেন্ট সমন্বয় ও পদোন্নতি বাস্তবায়ন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বুধবার রাতেও তারা হাইকোর্টের মাজারগেটে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বৃহস্পতিবার দুপুরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন, যা এখন স্থগিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০