স্বাস্থ্যকণ্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী মেডিকেলে নার্সের ওপর হামলায় ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি বিএনএর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স কামরুল হাসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। সংগঠনটি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএনএর সভাপতি ডা. মো. শরিফুল ইসলাম এবং মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে, হাসপাতালের ৪২১ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত অবস্থায় সিনিয়র স্টাফ নার্স কামরুল হাসানকে ইন্টার্ন চিকিৎসক পরিচয়ধারী কিছু ব্যক্তি ও বহিরাগত সন্ত্রাসীরা বিনা কারণে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

হামলাকারীরা তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পরিচালকের কক্ষে নিয়ে যান এবং সেখানে পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকের উপস্থিতিতেই কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে।

বিএনএর অভিযোগ, হামলার পরও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
বিবৃতিতে বলা হয়, এটি শুধু নিন্দনীয় নয়, বরং সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছে বলেই মনে করছে সংগঠনটি।

সংগঠনটি মনে করে, ঘটনার সুষ্ঠু বিচার না হলে হাসপাতালের কর্মপরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সহাবস্থান ও পারস্পরিক বিশ্বাসে সংকট তৈরি হবে, যা চিকিৎসাসেবা ব্যাহত করতে পারে।

বিএনএর জাতীয় কার্যনির্বাহী পরিষদ বলেছে সরকারি দায়িত্ব পালনের সময় একজন সিনিয়র স্টাফ নার্সের ওপর প্রকাশ্যে হামলা, টেনে-হিঁচড়ে পরিচালকের কক্ষে নিয়ে গিয়ে মারধর এটি চরম নিরাপত্তাহীনতার পরিচায়ক।

তারা আরও বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে অবহেলা বা কালক্ষেপণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিএনএ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ও ন্যায়সংগত বিচার না হয়, তবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০