স্বাস্থ্যকণ্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি ফলাফলে বড় ধস: পাসের হার নেমে ৫৮.৮৩ শতাংশে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রায় ২০ শতাংশ। এবার মোট ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭ লাখ ২৬ হাজার, ফলে সামগ্রিক পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে— যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।

গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এইচএসসি পরীক্ষায় পাসের হার ধারাবাহিকভাবে কমছে।

  • ২০২১ সালে: ৯৫.২৬%
  • ২০২২ সালে: ৮৫.৯৫%
  • ২০২৩ সালে: ৭৮.৬৪%
  • ২০২৪ সালে: ৭৭.৭৮%
  • ২০২৫ সালে: মাত্র ৫৭.১২%

বোর্ডভিত্তিক ফলাফল

সর্বোচ্চ ফলাফল: সিলেট বোর্ডে — পাসের হার ৭১.৪৭%।
সবচেয়ে কম ফলাফল: যশোর বোর্ডে — পাসের হার ৪৮.৮৫%।

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিল সবচেয়ে বেশি— ১ লাখ ৩৬ হাজার ২১৩ জন। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৯৮৮ জন (৬১.৬৬%)।
রাজশাহী বোর্ডে পাসের হার ৬৮.৬৯%,
চট্টগ্রাম বোর্ডে ৫০.২০%,
কুমিল্লা বোর্ডে ৫৭.৪৯%,
বরিশাল বোর্ডে ৫৫.৯৯%,
দিনাজপুর বোর্ডে ৬২.০৫%,
ময়মনসিংহ বোর্ডে ৫৫.৭০%।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪.৪৩%,
কারিগরি বোর্ডে ৫৮.১৪%।

বিভাগভিত্তিক ফলাফল
  • বিজ্ঞান বিভাগ: ৭৮.৭২%
  • ব্যবসায় শিক্ষা: ৫৫.৫৮%
  • মানবিক ও ইসলামিক স্টাডিজ: ৪৮.২৩%
ছেলে-মেয়েদের পারফরম্যান্স

ছেলে শিক্ষার্থী ছিল ৬ লাখ ৩৯ হাজার ৩৬৮ জন, মেয়েদের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ৯৮৯ জন।

  • ছেলেদের পাসের হার ৬১.২৯%,
  • মেয়েদের ৫৩.২০%।

তবে অনেক বোর্ডে গড় নম্বরের বিচারে মেয়েরা ভালো ফল করেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সূত্র।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বছর থেকে পূর্ণ সিলেবাসে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছে। করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাস ও নমনীয় মূল্যায়নের কারণে আগের বছরগুলোতে শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল পেয়েছিল। কিন্তু এবার কঠোর মূল্যায়ন ও পূর্ণাঙ্গ প্রশ্নের কারণে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, এবারের পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু, নির্ভুল ও পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, মূল্যায়ন ও ফল প্রকাশে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং গোপনীয়তা রক্ষায় কড়া ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০