স্বাস্থ্যকণ্ঠ
১৪ অক্টোবর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলকে সহায়তার অভিযোগে আটজনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজা শাসকগোষ্ঠী হামাস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম সাফাক জানিয়েছে, একটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে ইসরায়েলি বার্তাসংস্থা ইয়েনেত জানিয়েছে, হামাস এখন পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে অস্থায়ীভাবে হামাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরপরই এই মৃত্যুদণ্ড কার্যকরের খবর সামনে আসে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মুখোশধারী হামাস যোদ্ধারা আটজন ব্যক্তিকে নিয়ে আসছে। তাদের হাত বাঁধা এবং চোখে কাপড় বাঁধা অবস্থায় দেখা যায়। হামাসের দাবি, এরা গত দুই বছরের যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে সহায়তা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এছাড়া সম্প্রতি গাজায় দোঘমুস গোষ্ঠীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে হামাসের যোদ্ধারা। দোঘমুস গোষ্ঠী গাজার অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন, যারা অতীতেও হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে এবং ইসরায়েলের সহযোগী হিসেবে কাজ করেছে।

ইসরায়েলি বার্তাসংস্থা ইয়েনেত জানিয়েছে, হামাসের যোদ্ধারা দোঘমুস গোষ্ঠীর ৫২ সদস্যকে হত্যা করেছে, বিপরীতে হামাসের ১২ জন যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাসের সিনিয়র নেতা বাসিম নাঈমের ছেলে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামাস যোদ্ধারা অ্যাম্বুলেন্সে করে প্রবেশ করে দোঘমুস গোষ্ঠীর এলাকায়, এরপরই শুরু হয় ভয়াবহ গোলাগুলি।

বিবিসির গাজা প্রতিনিধি রুশদী আবুলউফ জানিয়েছেন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গাজার সাধারণ মানুষের মধ্যে ভীতি ও ক্ষোভ উভয়ই তৈরি হয়েছে।

যুদ্ধের পর গাজায় যখন মানুষ কিছুটা স্বস্তি পেতে শুরু করেছিল, তখনই অভ্যন্তরীণ এই সংঘর্ষ ও মৃত্যুদণ্ড গাজাবাসীর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

 

সূত্র: বিবিসি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০