স্বাস্থ্যকণ্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবির ভর্তি পরীক্ষা ডিসেম্বর থেকে, আবেদন শুরু ২৯ অক্টোবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ অক্টোবর এবং চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সোমবার (১৩ অক্টোবর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঘোষিত সময়সূচি অনুযায়ী,

  • আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৮ নভেম্বর,
  • চারুকলা ইউনিটের ২৯ নভেম্বর,
  • ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর,
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৩ ডিসেম্বর,
  • বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর।

আইবিএ ব্যতীত অন্যান্য ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বর থাকবে, যার মধ্যে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা (৬০ নম্বর এমসিকিউ ও ৪০ নম্বর লিখিত) এবং ২০ নম্বর এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে। চারুকলা ইউনিটে এমসিকিউ ৪০ এবং অঙ্কন পরীক্ষা ৬০ নম্বরে হবে।

ঢাকা ছাড়াও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ৮টি বিভাগীয় শহরে—রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)। তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে নেওয়া হবে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসি/সমমান এবং ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ন্যূনতম যোগ্যতা:

  • বিজ্ঞান ইউনিট: জিপিএ যোগফল ন্যূনতম ৮.০ (প্রতি পরীক্ষায় অন্তত ৩.৫)
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: যোগফল ন্যূনতম ৭.৫ (প্রতি পরীক্ষায় অন্তত ৩.০)
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: যোগফল ন্যূনতম ৭.৫ (প্রতি পরীক্ষায় অন্তত ৩.০)
  • চারুকলা ইউনিট: যোগফল ন্যূনতম ৬.৫ (প্রতি পরীক্ষায় অন্তত ৩.০)

ঢাবির ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছেন, পরীক্ষার সুষ্ঠুতা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সব ইউনিটের ফলাফল প্রকাশে নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০