স্বাস্থ্যকণ্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী সদর হাসপাতালে প্রথমবারের মতো পেট না কেটে হার্নিয়া অপারেশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোয়াখালী সদর হাসপাতালে প্রথমবারের মতো পেট না কেটে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের সার্জারি বিভাগে এ অপারেশনটি সম্পন্ন হয়।

অপারেশনটির নেতৃত্ব দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এবং সোসাইটি অব এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশের (এসইএলএসবি) সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।

এদিন এসইএলএসবির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে ‘ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারি’ বিষয়ক একটি লাইভ ওয়ার্কশপও অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী সদর হাসপাতালের সার্জারি বিভাগের ক্লিনিক্যাল প্রধান ডা. সাইফ উদ্দিন, রেজিস্ট্রার ডা. কামরুজ্জামান আজাদসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

চিকিৎসকরা জানান, ‘ল্যাপারোস্কপিক হার্নিওপ্লাস্টি ভায়া ট্রান্স-অ্যাবডোমিনাল প্রি-পেরিটোনিয়াল রিপেয়ার (টিএপিপি)’ নামে এই আধুনিক পদ্ধতিতে পেট না কেটেই হার্নিয়া সার্জারি করা সম্ভব। এতে রোগীর কষ্ট ও খরচ কমে আসে এবং জটিলতাও অনেক কম হয়।

তাদের মতে, প্রান্তিক পর্যায়ে এ ধরনের প্রযুক্তি চিকিৎসা সেবায় বিপ্লব আনবে এবং স্থানীয় সার্জনদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, বিশ্বের উন্নত দেশের পাশাপাশি বাংলাদেশেও বর্তমানে ল্যাপারোস্কপিক সার্জারি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সময় সাশ্রয়ী ও ঝুঁকিহীন এই অপারেশন পদ্ধতির ব্যবহার সরকারি হাসপাতালগুলোতেও দিন দিন বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০