স্বাস্থ্যকণ্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সামনে প্রতিবাদ, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লিখে প্ল্যাকার্ড উঁচালেন সংসদ সদস্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল সৃষ্টি হয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে কয়েকজন বিরোধী সংসদ সদস্য প্রতিবাদ জানান, এতে ট্রাম্প কিছুক্ষণের জন্য তার ভাষণ বন্ধ রাখতে বাধ্য হন।

সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিরোধীদলীয় এক সদস্য ট্রাম্পের বক্তব্য বাধাগ্রস্ত করার সময় হাতে একটি প্ল্যাকার্ড তুলে ধরেন, যেখানে লেখা ছিল, ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।

ঘটনার পর নেসেটের স্পিকার আমির ওহানা সংসদ সদস্যদের শান্ত থাকতে আহ্বান জানান এবং নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিবাদকারী সদস্যদের কক্ষ থেকে বের করে দিতে। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, অন্তত দুই সংসদ সদস্যকে নেসেট থেকে বের করে দেওয়া হয়েছে।

ঘটনার পর ট্রাম্প হালকা হাস্যরস করে বলেন, ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা। এরপর তিনি পুনরায় বক্তৃতা শুরু করেন এবং বলেন, এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। তার এ বক্তব্যে সংসদ সদস্যরা নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দেন।

এ সময় ট্রাম্প হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি সফল করতে ভূমিকা রাখায় আরব দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি এক অবিশ্বাস্য সাফল্য। তারা একসঙ্গে কাজ করেছে, এবং এখন এটি হবে ইসরায়েলের স্বর্ণযুগ পুরো অঞ্চলেরও স্বর্ণযুগ।

ট্রাম্প আরও বলেন, দীর্ঘ দুই বছরের অন্ধকার ও বন্দিদশার পর ২০ জন সাহসী জিম্মি তাদের পরিবারের ভালোবাসার মাঝে ফিরে এসেছেন। আরও ২৮ জন প্রিয়জন চিরনিদ্রায় শায়িত হতে এই পবিত্র মাটিতে ফিরে এসেছেন।

তিনি ভাষণের শেষাংশে বলেন, বন্দুক এখন থেমে গেছে। অঞ্চলটি শান্তিতে রয়েছে, এবং এই শান্তি যেন চিরস্থায়ী হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০