স্বাস্থ্যকণ্ঠ
১২ অক্টোবর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে চট্টগ্রাম ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌ সচিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

রোববার (১২ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সমুদ্রগামী জাহাজশিল্পে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নৌ সচিব বলেন, তিনটি টার্মিনালের মধ্যে পানগাঁও ছেড়ে দিতে কিছুটা সময় লাগবে। এনসিটিও অক্টোবরের মধ্যে হস্তান্তরের কথা থাকলেও সেটিতেও সামান্য সময় নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এখানে কৌশলগত ও ভৌগোলিক বিষয় আছে, তবে বড় কোনো সমস্যা হবে না। শ্রীলঙ্কা ও ভারতে বিদেশি অপারেটররা সফলভাবে বন্দর পরিচালনা করছে—তাহলে আমাদের ক্ষেত্রেও তা সম্ভব।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা (capacity) বাড়ানোর পরিকল্পনা উল্লেখ করে মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা বিশ্বের অন্য কোথাও না থাকা একটি ব্যবস্থা চালু করেছি বন্দরের ভেতরেই কন্টেইনার খুলে সরাসরি পণ্য ডেলিভারি দিচ্ছি। বর্তমানে বন্দরের ১৩টি গেটের মধ্যে মাত্র ৬টিতে স্ক্যানিং মেশিন আছে, তার মধ্যে ৩-৪টি প্রায়ই নষ্ট থাকে। এভাবে বন্দর পরিচালনা করা সম্ভব নয়, তাই বিদেশি অপারেটর নিয়োগ জরুরি।

ব্যবসায়ীরা বিদেশি অপারেটরের বিরোধিতা করছেন এমন প্রশ্নে সচিব বলেন, “তারা প্রথমে আপত্তি তুললেও পরে বাস্তবতা দেখে আর কিছু বলেন না।”

তিনি আরও বলেন, সেবার মান বাড়লে ও বন্দরে জাহাজের অযথা অবস্থান কমলে ড্যামারেজ খরচও কমে যাবে। ফলে সামান্য বাড়তি ব্যয় হলেও সেটি আমদানি-রপ্তানিকারকদের জন্য লাভজনক হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সভাপতি দৌলত আক্তার মালা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০