
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে পৃথক দুটি নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’, অন্যটি ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ নামে। প্রধান উপদেষ্টা এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ প্রতিষ্ঠার বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মতি জ্ঞাপন করেছেন।”
এ লক্ষ্যে দুটি পৃথক অধিদপ্তরের অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়নের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রামসহ পূর্ণাঙ্গ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর) এবং সদস্যসচিব হিসেবে থাকবেন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।
সদস্য হিসেবে থাকবেন,
কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে,
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পৃথক অধিদপ্তর গঠনের মাধ্যমে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা ব্যবস্থাপনা আরও কার্যকর ও দ্রুতগতি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন