স্বাস্থ্যকণ্ঠ
১২ অক্টোবর ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ২০০’র বেশি আফগান সেনা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতভর ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান সীমান্তে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আফগান তালেবানের হামলায় তাদের ২৩ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৯ জন। পাল্টা হামলায় ২০০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (১২ অক্টোবর) সকালে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, রাতভর চলা সীমান্ত সংঘর্ষে আমাদের ২৩ সেনা প্রাণ হারিয়েছেন। তবে পাল্টা অভিযানে আমরা তালেবান ও সহযোগী সন্ত্রাসীদের ব্যাপক ক্ষতি করেছি।

অন্যদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে এবং ৯ জন আফগান সৈন্য প্রাণ হারিয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও ক্ষয়ক্ষতির বিশ্লেষণ অনুযায়ী, ২০০ জনেরও বেশি আফগান যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে তালেবানের সেনা পোস্ট, ক্যাম্প ও সাপোর্ট নেটওয়ার্ক।

এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান সংঘর্ষে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। উভয় দেশকে সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানাই।

এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই আহ্বান জানিয়ে বলেছে, আমরা উভয় দেশকে কূটনৈতিক পথে সমস্যার সমাধান করতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে উৎসাহিত করছি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাতার অবদান রাখতে প্রস্তুত।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই সংঘর্ষ পাকিস্তান-আফগান সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনাকে আরও গভীর করতে পারে। উভয় দেশই পরস্পরকে সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় ও সহায়তার অভিযোগে দোষারোপ করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০