স্বাস্থ্যকণ্ঠ
১১ অক্টোবর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, একজন নিখোঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলা হয়েছিল, তাদের মধ্যে ১৫ জন সাড়া দিয়েছেন।

তিনি জানান, গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি চার্জশিট জমা পড়ে। এর মধ্যে একটি ছিল গুম সংক্রান্ত অভিযোগে ডিজিএফআই–এর তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে, আরেকটি র‍্যাবের টিএফআই সংক্রান্ত, এবং তৃতীয়টি ৪-৫ আগস্টের রামপুরা ঘটনার বিষয়ে।

আমরা টিভি স্ক্রলে জানতে পারি চার্জশিট গ্রহণ হয়েছে। এরপর সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যা নিয়ম অনুযায়ী আইজিপির কাছে পাঠানো হয়। তবে সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চার্জশিট বা গ্রেপ্তারি পরোয়ানা পায়নি, বলেন মেজর জেনারেল হাকিমুজ্জামান।

চার্জশিটে মোট ২৫ জন সেনা কর্মকর্তার নাম এসেছে বলে জানান তিনি। এর মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১ জন এলপিআরে এবং ১৫ জন কর্মরত। যেহেতু সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা নিজেরাই অভিযুক্ত কর্মকর্তাদের হেফাজতে আসার জন্য নির্দেশ দিয়েছি, বলেন তিনি।

তবে একজন কর্মকর্তা, মেজর জেনারেল কবির, হেফাজতে আসেননি। তাকে ‘ইলিগ্যাল এবসেন্ট’ ঘোষণা করা হয়েছে। হাকিমুজ্জামান বলেন, ৯ অক্টোবর সকাল থেকে তিনি নিখোঁজ। পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি বিদেশে চলে যেতে পারেন এই আশঙ্কায় আমরা ডিজিএফআই, এনএসআই, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক করেছি।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০