স্বাস্থ্যকণ্ঠ
৯ অক্টোবর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের কারাগারে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে মানবিক সহায়তা ও ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ফ্রিডম ফ্লোটিলা’ নৌবহর থেকে আটক বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমসহ অন্যান্য অধিকারকর্মীদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও ইসরায়েলে আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’র বরাত দিয়ে দৃক বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

দৃকের এক বার্তায় বলা হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহর মাধ্যমে আমরা জেনেছি, শহিদুল আলমসহ ফ্লোটিলার সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও নাবিকদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা ইসরায়েলি বাহিনীর হাতে নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগার ইসরায়েলের অন্যতম বৃহৎ আটককেন্দ্র, যেখানে ফিলিস্তিনি বন্দিদের ওপর নিয়মিত নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ রয়েছে।

‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে দুটি উদ্যোগের ৯টি নৌযান গত সপ্তাহে গাজা অভিমুখে রওনা দেয়। নৌবহরটিতে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন। বুধবার রাতে ইসরায়েলি সেনারা নৌবহরে হামলা চালিয়ে সব যাত্রী ও নাবিককে আটক করে।

সংস্থাটি জানিয়েছে, আজই আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে আদালতে শুনানি হতে পারে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের আইনি অধিকার সীমিত করে দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০