স্বাস্থ্যকণ্ঠ
৯ অক্টোবর ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারাদেশে আগামী রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। এ ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান

তিনি বলেন, “গত ৪৬ বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সফলভাবে চলছে। এই কর্মসূচির মাধ্যমে সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। টিকাদান কর্মসূচির সাফল্যে বাংলাদেশ আজ বিশ্বের একটি আদর্শ উদাহরণ।”

নতুন টিকা সংযোজন প্রসঙ্গে বিশেষ সহকারী আরও বলেন, “টাইফয়েডের বিরুদ্ধে বেশ কয়েকটি টিকা আছে, তবে এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সবচেয়ে কার্যকর ও নিরাপদ। জনগণের মাঝে কোনো ভয় না রেখে সবাইকে এই টিকা নিতে হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।

ডা. সায়েদুর রহমান আরও বলেন, “এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রি-কোয়ালিফাইড। বাংলাদেশ সরকার কখনোই নিরাপত্তা নিশ্চিত না করে কোনো টিকা জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে না। এই টিকার মান ও নিরাপত্তা যাচাইয়ের পরই এটি ইপিআই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, টিকাদান কার্যক্রমটি দেশের প্রতিটি জেলা, উপজেলা, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রে পরিচালিত হবে। টিকাদানকারীদের প্রশিক্ষণ, টিকার সংরক্ষণ ও বিতরণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০