
টপ অর্ডারের ব্যর্থতার দিনে দলকে বিপর্যয় থেকে টেনে তুললেন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে এই দুজনের ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
আবু ধাবির স্লো উইকেটে শুরু থেকেই সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ তামিম (১০)। তার পরের ওভারেই আউট হন নাজমুল হোসেন শান্ত (২)। ২৫ রানে দুই ওপেনার হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ।
সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। অভিষেকে দারুণ শুরু করলেও বড় শট খেলতে গিয়ে ৩৭ বলে ২৬ রান করে ফেরেন সাইফ। তবে এরপর থেকেই দলের হাল ধরেন হৃদয় ও অধিনায়ক মিরাজ।
রশিদ খান ও মোহাম্মদ নবিদের ঘূর্ণির বিপক্ষে শুরুতে সাবধানী ছিলেন হৃদয়। কিন্তু উইকেটে সেট হয়ে যাওয়ার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে যান তিনি। ৭৫ বলে অর্ধশতক পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। অপর প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ বলে নিজের ফিফটি ছোঁয়েন অধিনায়ক মিরাজও।
৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান। মিরাজ ও হৃদয়ের জুটি এখন দলের বড় ইনিংস গঠনের আশা জাগাচ্ছে।
মন্তব্য করুন