স্বাস্থ্যকণ্ঠ
৭ অক্টোবর ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আমিনুল হকের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মঙ্গলবার (৭ অক্টোবর) পল্টনের ভলিবল স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ হয়েছে। ক্রীড়া উপদেষ্টা নিজেই বিভিন্ন কাউন্সিলরকে ডেকে হুমকি দিয়েছেন বলে বহু কাউন্সিলর আমাকে জানিয়েছেন। এমন আচরণ ক্রীড়াঙ্গনে অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ড দেশের, কোনো ব্যক্তির নয়। কিন্তু ক্রীড়া উপদেষ্টা সেটিকে নিজের ব্যক্তিগত বোর্ডে পরিণত করেছেন। তিনি বলেছেন, যে কোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি বানাবেন—এটা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা।’

নির্বাচনে প্রশ্নবিদ্ধ ক্লাবগুলোর প্রসঙ্গ টেনে সাবেক এই তারকা গোলরক্ষক বলেন, ‘যে চারটি ক্লাব নিয়ে বিতর্ক ছিল, সেই ক্লাবগুলো থেকেই চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন। বুলবুল ভাইয়ের পাঠানো চিঠি নিয়ে যে রিট করা হয়েছিল, তা এখনও আদালতে বিচারাধীন। যদি আদালত চিঠিটিকে অবৈধ ঘোষণা করে, তাহলে পুরো নির্বাচনই বাতিল হয়ে যেতে পারে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে জেল প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সিদ্ধান্তের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। পরবর্তীতে দেখা গেলো অ্যাডহক কমিটির কাউন্সিলর মনোনয়ন বাধ্যতামূলক করা হয়েছে, যা গঠনতন্ত্রবিরোধী।’

শেষে আমিনুল হক বলেন, ‘এ ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচন কোনো ক্রীড়াপ্রেমী মেনে নিতে পারে না। আমরা খেলাধুলার মানুষ, কিন্তু যখন দেখি স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে, তখন প্রতিবাদ জানাতেই হয়। ক্রিকেটকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এখন সময়ের দাবি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০