স্বাস্থ্যকণ্ঠ
৭ অক্টোবর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর, রাজস্ব ক্ষতি কোটি কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সাত মাস ধরে বন্ধ রয়েছে। এতে সরকার প্রতি মাসে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক, পরিবহনকর্মী ও ব্যবসায়ী।

বন্দর পুনরায় চালুর দাবিতে মঙ্গলবার (৭ অক্টোবর) টেকনাফ স্থলবন্দর সংলগ্ন হাইওয়ে সড়কে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ।

জানা গেছে, মিয়ানমার সেনাবাহিনী (জান্তা বাহিনী) ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে এ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। নাফনদী পেরিয়ে মিয়ানমার থেকে পণ্য আনতে গেলে আরাকান আর্মির সদস্যরা পণ্যবাহী জাহাজ আটকানোসহ বিভিন্ন বাধা সৃষ্টি করে। ফলে ধীরে ধীরে উভয় দেশের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় আরাকান আর্মির দখল বাড়ার পর থেকেই এই অচলাবস্থা দেখা দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, টেকনাফ স্থলবন্দর বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। বন্দরের ওপর নির্ভরশীল শত শত শ্রমিক ও ব্যবসায়ী জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সময়ের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান।

বন্দরের শ্রমিক নেজাম উদ্দিন বলেন, “বন্দরে কয়েক বছর ধরে শ্রমিকের কাজ করে সংসার চালাতাম। সাত মাস ধরে কাজ না থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে আছি।”

স্থানীয় ব্যবসায়ী মহল বলছে, টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু হলে শুধু রাজস্ব আয়ই বাড়বে না, বরং সীমান্ত অঞ্চলের বেকারত্বও অনেকটা কমে যাবে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দর কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০