
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
গঠনতন্ত্র অনুযায়ী, মোট তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় নির্বাচিত হয়েছেন আরও দুইজন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা):
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা):
এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান এবং নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোটা):
এ বিভাগে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
এনএসসি কোটা:
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
সব মিলিয়ে নির্বাচিত মোট ২৫ পরিচালক ভোটাভুটির মাধ্যমে পরবর্তীতে বিসিবির সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।
নতুন এই বোর্ড থেকেই আগামী দুই বছরের জন্য দেশের ক্রিকেটের সার্বিক দিকনির্দেশনা নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন