
বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ছয়টি ম্যাচ খেলবে দুদল। সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে লড়াই। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই ডে-নাইট, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
ওয়ানডে সিরিজ শেষে ২৪ ও ২৫ অক্টোবর থাকবে বিশ্রাম। এরপর ২৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতিটি খেলা।
সব মিলিয়ে ১৮ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
মন্তব্য করুন