স্বাস্থ্যকণ্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাড়া বাড়ি থেকে নিজস্ব ভবনে থানাগুলো স্থানান্তর হবে দ্রুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিত্তিপ্রস্তর স্থাপিত পাঁচটি থানা হলো আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে ডিএমপির অধীনে মোট ৫০টি থানা রয়েছে। এর মধ্যে ২৫টি নিজস্ব ভবনে এবং বাকিগুলো ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া ভবনে থাকা থানাগুলোতে সংকীর্ণ জায়গা ও নিম্নমানের আবাসনের কারণে কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। এসব সমস্যার সমাধানে পর্যায়ক্রমে সব থানাকে নিজস্ব ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই শাহবাগ, মুগদা ও ভাটারা থানারও নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হবে।

খাগড়াছড়ির পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে সেখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। শারদীয় দুর্গাপূজার সময় একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর সহযোগীরা চায়, এই উৎসব যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়। তবে তাদের এই অপচেষ্টা কখনো সফল হবে না, দুর্গাপূজা ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই অনুষ্ঠিত হবে।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় রাজধানীসহ বিভিন্ন থানায় নতুন ভবন নির্মাণ হচ্ছে। ১,৬২৪ কোটি টাকা ব্যয়ে ১০৭টি জরাজীর্ণ থানা ভবনের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত। বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০