স্বাস্থ্যকণ্ঠ
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুপ্ত স্বৈরাচার ঠেকাতে সবাইকে এক হতে হবে: তারেক রহমানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় এসেছে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার। তিনি সতর্ক করে বলেন, যদি সবাই ঐক্যবদ্ধ না হয় তবে দেশে নতুন করে ‘গুপ্ত স্বৈরাচারের’ আবির্ভাব ঘটতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশকে পুনর্গঠন করতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। একটি ঘর তৈরি করতে হলে যেমন অনেক মানুষের শ্রম প্রয়োজন, তেমনি দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। কিন্তু ধ্বংস করতে গেলে কয়েকজনই যথেষ্ট।

তিনি আরও বলেন, গত ১৫ বছর দেশের ঘরে “ডাকাত” চেপে বসেছিল। কিন্তু জনগণ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে বিতাড়িত করেছে। এখন দেশ গঠনের সময়, আর এজন্য জনগণের দুয়ারে যেতে হবে।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মিটিং-মিছিল করলেই হবে না। আপনাদের দুই-তিনজনের ছোট ছোট টিম তৈরি করে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে বিএনপি ক্ষমতায় এলে কিভাবে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, কৃষক ও নারীদের উন্নয়ন ঘটাবে। আমাদের লক্ষ্য একটাই ঐক্য, জনগণ এবং দেশ গঠন।

আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অসংখ্য নেতা-কর্মী হত্যার শিকার হয়েছেন, গুম-নির্যাতন সহ্য করেছেন, জেলের ভেতর প্রাণ হারিয়েছেন। হাজারো মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এ রক্ত-ত্যাগের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০