স্বাস্থ্যকণ্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একমঞ্চে শাহরুখ খান ও রানী মুখার্জি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

বলিউডের কালজয়ী জুটি শাহরুখ খান ও রানী মুখার্জি একসঙ্গে উঠলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেন মুহূর্তেই দর্শকদের ফিরিয়ে নিয়ে গেল ১৯৯৮ সালের সুপারহিট ছবি কুচ কুচ হোতা হ্যায়-এর দিনগুলোয়।

রানী মুখার্জি তার অসাধারণ অভিনয়ের জন্য মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। শাহরুখ খান তার প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন জাওয়ান ছবির জন্য যৌথভাবে বিক্রান্ত ম্যাসির (টুয়েলভথ ফেল) সঙ্গে। আয়োজনে দুজনকে একসঙ্গে দেখে আবেগাপ্লুত হয়েছেন ভক্ত ও উপস্থিত অতিথিরা।

আয়োজকদের পক্ষ থেকে শাহরুখের নাম ঘোষণার সময় বলা হয়: যে মানুষটির হাসি সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে, যার সংলাপ আমাদের সবার মুখের ভাষা হয়ে গেছে, তিনি শুধু জাতীয় পুরস্কারজয়ী নন, তিনি শিল্পকলার রাজা।

গৌরি খান সামাজিক মাধ্যমে স্বামীর জন্য শুভেচ্ছা জানিয়ে লেখেন, কী দারুণ যাত্রা এটা ছিল শাহরুখ। জাতীয় পুরস্কার জেতার জন্য অভিনন্দন, তুমি সত্যিই এর যোগ্য, এটা তোমার বহু বছরের কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার ফল। অ্যাওয়ার্ড রাখার জন্য বাড়িতে বিশেষ বেদী তৈরি করছি।

শাহরুখের ভক্তক্লাব এক পোস্টে লিখেছে, ভারত আজ উদযাপন করছে তার গর্ব, পদ্মশ্রী শাহরুখ খানকে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন তিনি।

বছরের পর বছর ধরে এই জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি ভক্তদের হাসিয়েছে, কাঁদিয়েছে এবং অনুপ্রাণিত করেছে। কুচ কুচ হোতা হ্যায় থেকে শুরু করে সাম্প্রতিক কাজগুলো পর্যন্ত তারা প্রমাণ করেছেন নিজেদের তারকাখ্যাতি ও অভিনয় দক্ষতা।

বলিউড মহল বলছে, এই পুরস্কার কেবল একটি অর্জন নয় এটি ভারতীয় দর্শকদের স্মৃতির ভাণ্ডার উন্মোচন ও এক প্রজন্মের আবেগের পুনর্জাগরণ। তাদের এই সাফল্য উদযাপনে ব্যস্ত গোটা বলিউড ও ভক্তসমাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০