স্বাস্থ্যকণ্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যা চর্চা চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক: বিএমইউ ভিসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চা (ইভিডেন্স বেইজড মেডিসিন প্র্যাকটিস) চিকিৎসা ব্যয় হ্রাসের পাশাপাশি রোগীর মৃত্যু হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের আইকিউএসির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক শাহিনুল আলম বলেন, “চিকিৎসক সমাজ প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চায় উৎসাহিত হলে রোগীদের খরচ কমবে। একই সঙ্গে একই রোগের জন্য ভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে অযথা ভিন্ন ওষুধ বা ইনভেস্টিগেশনের পার্থক্য কমে আসবে। এ ধরনের প্রশিক্ষণ মেডিকেল ও ক্লিনিক্যাল অডিটে দক্ষতা বাড়িয়ে বৈজ্ঞানিক চিকিৎসা চর্চায় অবদান রাখবে।” তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে জানানো হয়, বিএমইউর আইকিউএসি উদ্যোগে এরই মধ্যে ৩৪টি বিভাগের ১৭০ জন শিক্ষক ও চিকিৎসক ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এদিনের কর্মশালায় রিউমাটোলজি, হেপাটোবিলিয়ারি, শিশু কার্ডিওলজি, ভাইরোলজি, ফরেনসিক মেডিসিনসহ বিভিন্ন বিভাগের ২৯ জন শিক্ষক-চিকিৎসক অংশ নেন।

বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, “এই প্রশিক্ষণ শিক্ষক ও চিকিৎসকদের যোগ্যতা ও মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ইভিডেন্স বেইজড মেডিসিনের জ্ঞান অর্জনের মাধ্যমে চিকিৎসক সমাজ সমৃদ্ধ হলে এবং সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্যখাত উন্নতির শিখরে পৌঁছাবে।”

অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. মারিয়া মাহতাব কর্মশালাটি জাতীয় কর্মসূচিতে রূপান্তরের আহ্বান জানান।

কর্মশালায় অংশ নেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. মারিয়া মাহতাব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মীর রাশেখ আলম অভি সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০