স্বাস্থ্যকণ্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি আগামী নির্বাচনে ৫০ থেকে ১০০টি আসনের বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, বিএনপি আগামী নির্বাচনে ৫০ থেকে ১০০টি আসনের বেশি পাবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা মাঠ পর্যায়ে সার্ভে করে দেখেছি, এনসিপির ১৫০টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। তবে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো এবং প্রতিটি আসনে জয়ের জন্যই লড়বো।”

বিএনপি-জামায়াতের সম্ভাব্য ফলাফল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তো জনগণই নির্ধারণ করবে। তবে আগের সার্ভেগুলোতে বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না বলেছিলাম। এখন বাস্তবতা সেটিই প্রমাণ করছে দলটি দুর্বল অবস্থানে আছে।

এনসিপির নিবন্ধন প্রসঙ্গে তিনি আরও বলেন, সুখবর আসছে। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। আমরা শাপলা প্রতীকেই আছি এবং সেটিই বহাল থাকবে। তবে বিধিমালার সংশোধনের সুযোগ রয়েছে। শাপলা না পেলে এনসিপি বিকল্প পদক্ষেপ নেবে।

বৈঠকে আসন্ন নির্বাচন, প্রতীক বরাদ্দ ও দলীয় নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাটওয়ারী আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে এনসিপি হবে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০