স্বাস্থ্যকণ্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু জ্বরে মারা গেলেন তরুণ চিকিৎসক ডা. সৌরভ সাহা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জীবন হারালেন তরুণ চিকিৎসক ডা. সৌরভ সাহা। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. সৌরভ রংপুর মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং পরে মাল্টি অর্গান ফেইলিউরের কারণে মৃত্যু হয়।

মাগুরার সন্তান ডা. সৌরভ নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে তিনি ছিলেন একজন তুখোর মেধাবী। হেপাটোবিলিয়ারি সার্জারিতে এফসিপিএস পার্ট-১ ও এমএস ফেজ-এ সম্পন্ন করেছিলেন। এছাড়া, চূড়ান্ত পেশাগত পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে সহকর্মী ও শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

তাঁর মৃত্যুতে সহকর্মী, সিনিয়র চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রংপুর মেডিকেল কলেজ ও মাগুরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণ এবং সময়মতো চিকিৎসার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০