স্বাস্থ্যকণ্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ সুপার ফোরে লড়াই শুরু বাংলাদেশের, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

এশিয়া কাপের গ্রুপপর্বে দুই জয় ও এক হারের পরও বাংলাদেশের সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়নি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হার টাইগারদের সুপার ফোরের স্বপ্ন পূরণ করেছে। আজ শনিবার (দুবাই সময় বিকাল ৭টা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সুপার ফোর মিশন শুরু করছে লিটন দাসের দল।

টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগের ম্যাচের একাদশে এসেছে দুটি পরিবর্তন— নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান ও পেসার শরিফুল ইসলাম।

গত দুই মাসে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে অভিজ্ঞতা টাইগারদের জন্য বাড়তি আত্মবিশ্বাসের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে চলতি আসরের গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ৬ উইকেটে হেরে যায় লিটন দাসের দল।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর কিছুটা বিশ্রাম পেয়ে তরতাজা বাংলাদেশ নামছে আজকের ম্যাচে। অপরদিকে, শ্রীলঙ্কাকে গত ৪৮ ঘণ্টারও কম সময়ে তীব্র গরমে দুই ম্যাচ খেলে আবুধাবি থেকে দুবাইয়ে আসতে হয়েছে। ফলে শারীরিক ক্লান্তি তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের একাদশ, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সুপার ফোরের শুরুটা জয় দিয়ে করতে চায়। ভাগ্যের জোরে পাওয়া সুযোগ এবার কাজে লাগাতে মরিয়া টাইগাররা। আজকের ম্যাচই বলে দেবে, লিটন দাসের দল কতটা প্রস্তুত চূড়ান্ত পর্বের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০