
বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা ও তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।
এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। এই সহায়তা তাদের পুনর্বাসন ও দৈনন্দিন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন