স্বাস্থ্যকণ্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু পাঁচ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মিঠুকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, দুদকের চাহিদাপত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন দুদকের কাছে হস্তান্তর করা হয়।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিঠু সম্প্রতি দেশে ফেরেন এবং চলতি মাসের শুরু থেকে ঢাকায় অবস্থান শুরু করেন। তিনি শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত যাতায়াত করছিলেন এবং নতুন করে স্বাস্থ্য খাতে তৎপরতা শুরুর পাশাপাশি দেশের সম্পদ বিদেশে পাচারের পরিকল্পনা করছিলেন।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছে কৃষি জমি, ফ্ল্যাট, প্লট, শেয়ার বিনিয়োগ, গাড়ি, স্বর্ণালংকার ও ব্যাংক আমানত। করোনাকালীন স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতিতে তার নাম সামনে আসার পর দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

২০২০ সালের দিকে মিঠু যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সরকার তার প্রায় ৫০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ বাজেয়াপ্ত করে। দেশে ফিরে তিনি পুনরায় তৎপরতা শুরু করলে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০