স্বাস্থ্যকণ্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহায় বিমান হামলার নির্দেশ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন নেতানিয়াহু: কাতার

ছবি : সংগৃহীত

দোহায় বিমান হামলার নির্দেশ দিয়ে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এজন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে— এমন মন্তব্য করেছে কাতার। মঙ্গলবার দোহায় এক জরুরি সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই সতর্কবার্তা দেন।

এর আগে একই দিন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে নেতানিয়াহু দাবি করেন, কাতারের রাজধানীতে ইসরায়েলের বিমান বাহিনীর সাম্প্রতিক হামলা বৃথা যায়নি  বরং এর মাধ্যমে কাতারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নেতানিয়াহুর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর কাতারের তীব্র প্রতিক্রিয়া আসে।

মাজেদ আল আনসারি বলেন,  ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ব্যর্থতাকে ঢাকতে ও ন্যায্যতা দিতে বেপরোয়া নীতি অনুসরণ করছেন। দোহায় হামলার নির্দেশ দেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এর জন্য তিনি শাস্তি এড়িয়ে যেতে পারবেন না।

২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে অবস্থান করছেন হামাসের শীর্ষ নেতারা। গাজায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে কাতার অন্যতম মধ্যস্থতাকারী দেশ। তবে গত ৯ সেপ্টেম্বর দোহায় এক ভবনে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ৬ জন নিহত হন। সেই হামলার লক্ষ্য ছিলেন হামাসের বর্তমান শীর্ষ নেতা খলিল আল হায়া ও অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। তারা বেঁচে গেলেও ঘটনাটি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে।

কাতারের কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্নের উত্তরে আল আনসারি বলেন, “কাতার এখন জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বাসঘাতক ইসরায়েলি হামলার জবাব দিতে অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন হামলা আর না ঘটে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়  সেদিকেই মনোযোগী আমরা।

গাজায় হামাসের দুই শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর হামাসের নেতৃত্বে আসেন খলিল আল হায়া। তার ওপর দোহায় এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০