স্বাস্থ্যকণ্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিরোনাম: সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মালিকসহ ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টার দিকে বৈলতলি ইউনুস মার্কেটে মাহবুবুর রহমানের দোকানে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকান মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দোকানের ভেতর থাকা সবাই আগুনে দগ্ধ হন।

দগ্ধরা হলেন— দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। দোকানটির একটি অংশ আগুনে পুড়ে গেছে।

প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে বিস্তারিত তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস: চট্টগ্রাম, সাতকানিয়া, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, দগ্ধ শ্রমিক, বাংলাদেশ সংবাদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০