
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য), বগুড়া জেলার সিভিল সার্জন ও ডেপুটি সিভিল সার্জন উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও মতবিনিময়ে অংশ নেন।
স্বাস্থ্য মহাপরিচালক হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা শোনেন। তিনি বগুড়ার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, মহাপরিচালকের এই পরিদর্শন ধুনট ও বগুড়া জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্তব্য করুন