স্বাস্থ্যকণ্ঠ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার বদলে বিতর্ক, এশিয়া কাপে অনিশ্চয়তার আবহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্নমাত্রার উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপে সেই উন্মাদনা অনেকটাই ফিকে। পেহেলগাম জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর থেকে ম্যাচটি ঘিরে সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা ও বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ পাকিস্তানের সঙ্গে খেলার বিরোধিতা ও বয়কটের আহ্বান জানিয়েছেন।

এই পরিস্থিতিতে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের শুধুই ক্রিকেটে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। এক সময় পাকিস্তানের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধের পক্ষে কথা বললেও, এখন কোচ হিসেবে তিনি বাস্তবতার মুখোমুখি। দলের ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে বলেও স্বীকার করেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেসকাট বলেন, এই ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগ আমরা বুঝি। আমাদের কোচের বার্তা খুবই পেশাদার গম্ভীর বলেছেন, যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে ভাবার দরকার নেই। অধিকাংশ ভারতীয়র অনুভূতি খেলোয়াড়দের অজানা নয়, ওরাও একই আবেগ অনুভব করে। তবে আমরা ক্রিকেটের মধ্যে আবেগ মেশাতে চাই না।

তিনি আরও যোগ করেন, “ছেলেরা যথেষ্ট পেশাদার। কিছু পরিস্থিতিতে আলাদা অনুভূতি থাকা স্বাভাবিক। কিন্তু আমরা তাদের বলেছি ক্রিকেটের বাইরে অন্য কিছু না ভেবে শুধু খেলায় মন দিতে।

সূত্রের খবর, গম্ভীর ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং সাজঘরের পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে, মাঠের বাইরে যা-ই হোক না কেন, ভারত-পাকিস্তান ম্যাচকে কেবল একটি ক্রিকেট ম্যাচ হিসেবেই দেখতে হবে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই কোটি দর্শকের নজর কাড়ে। তবে এবারের ম্যাচটি উত্তেজনার চাইতে রাজনৈতিক ও সামাজিক আবহে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের পারফরম্যান্সই শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হবে, এমন আশা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০