স্বাস্থ্যকণ্ঠ
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন: ডাকসুর প্রভাব পড়বে না—ভিপি প্রার্থী শেখ সাদী হাসান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভোটের কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ছাত্রদল-সমর্থিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের পর মীর মশাররফ হোসেন হলে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ সাদী হাসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ বিঘ্নিত করতে ছাত্রশিবির পাঁয়তারা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে—ভোট ট্যাম্পারিং, আগে থেকে ভোট দেওয়া ইত্যাদি। কিন্তু জাকসু নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রগতিশীল মননের, তারা কখনোই ধর্মান্ধ ও পরাজিত শক্তিকে আশ্রয় দেয়নি, এবারও দেবে না।”

তিনি আরও যোগ করেন, “নব্বইয়ের নির্বাচনে ছাত্রদল সব পদে নিরঙ্কুশ জয় পেয়েছিল। জাহাঙ্গীরনগর সবসময় অন্যদের তুলনায় ভিন্নধর্মী এবং স্বাধীন চিন্তার শিক্ষার্থীদের জন্য পরিচিত।”

এদিকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন—যার মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রসহ মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটগ্রহণ ও গণনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৬৭ জন পোলিং অফিসার এবং সমসংখ্যক সহায়ক পোলিং অফিসার।

ভোট শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা শুরু হবে এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০