
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ‘নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গ্যাবাপেন্টিনয়েডসের ভূমিকা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও কন্টিনিউইং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সেমিনার হলে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর। প্রধান অতিথি ছিলেন বিএসপিএমআর সভাপতি অধ্যাপক ডা. মো. তাসলিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল ডা. এম এ কে আজাদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. ইমামুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল।
প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. আলী এমরানসহ অন্যান্য বিশেষজ্ঞরা। এ সময় রেনেটা পিএলসির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার টিনা নূর গ্যাবাপেন্টিনয়েডস নিয়ে প্রোডাক্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে নতুন ফিজিয়াট্রিস্ট (FCPS I, MD) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ২০২৪ সালের জুলাই মাসের আহতদের চিকিৎসায় বিভাগের ভূমিকা তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শিত হয়।
সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শেষ হয়।
মন্তব্য করুন