
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ছাত্রদল ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, “মনে রাখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে। ছাত্ররাই তাদের কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাআল্লাহ।”
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংবাদিক সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের প্রক্রিয়া যথেষ্ট শান্তিপূর্ণ হলেও কিছু কেন্দ্রের আশপাশে উত্তেজনা লক্ষ্য করা গেছে। শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন