স্বাস্থ্যকণ্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে কারফিউ অমান্য করে ফের রাস্তায় তরুণেরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেপালে সরকারের দমননীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে ফের রাজপথে নেমেছেন তরুণেরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। যদিও সোমবার রাত থেকেই কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছিল।

সোমবার পুলিশের গুলিতে শুধু কাঠমান্ডুতেই ১৭ জন এবং ইতাহারিতে আরও ২ জন নিহত হন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। বিক্ষোভ দমন করতে পুলিশ অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল থেকে নতুন বানেশ্বর, কালাঙ্কি, চাপাগাঁওসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সংসদ ভবনের সামনে জড়ো হওয়া তরুণদের কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার থেকে রিং রোডের ভেতরে সব ধরনের সমাবেশ ও চলাচল বন্ধ করে দেওয়া হয়। ললিতপুর ও ভক্তপুরেও একইভাবে কড়াকড়ি আরোপ করা হয়। তবে এসব নিষেধাজ্ঞা অমান্য করেই রাস্তায় নেমেছেন তরুণরা।

একজন অংশগ্রহণকারী বলেন, “গতকালের ঘটনার মধ্য দিয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। আমরা কেবল প্রতিবাদ জানাতে এসেছি।”

সোমবারের সহিংসতায় ১৯ জন নিহত হওয়ার পর ক্ষমতাসীন দল থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতারাও সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। তাদের মতে, এ ঘটনা সরকারের দমননীতির ভয়াবহতা প্রমাণ করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০