
ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব থাকেন। সম্প্রতি ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে ফেসবুকে করা তার একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি।
পোস্ট দেখে অনেকেই ধরে নেন, অভিনেতা অসুস্থ কিংবা আইসিইউতে ভর্তি হয়েছেন। গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে আরেকটি পোস্ট দিয়েছেন আরশ খান। সেখানে তিনি লিখেছেন
আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের অনুরোধ করব এমনটা করবেন না।
তিনি আরও বলেন,
আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস ভালো আছে। জোর করে আমাকে পৃথিবী ছাড়া না করলে যাচ্ছি না ইনশাআল্লাহ।
সবশেষে ভক্তদের উদ্দেশে অভিনেতা জানান, যেকোনো প্রয়োজনে তাকে কল বা মেসেজে পাওয়া যাবে।
তিনি স্পষ্ট করে দেন, তার পোস্টের মূল উদ্দেশ্য ছিল মানুষকে ধূমপানের ভয়াবহ ক্ষতির বিষয়ে সচেতন করা।
মন্তব্য করুন