
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২০ ওভারের ফরম্যাটে। ফলে এশিয়ার দলগুলোর জন্য বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা মঞ্চ হয়ে উঠবে এই আসর।
এর আগে ২০১৬ ও ২০২২ সালে দুইবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল, দু’বারই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। এবারও সেই ধারা বজায় রেখে সংক্ষিপ্ত ফরম্যাটে লড়াইয়ে নামছে দলগুলো।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে থাকছে এসিসি প্রিমিয়ার কাপে শীর্ষ তিনে থাকা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
অংশগ্রহণকারী দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং
টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ নিয়ে উত্তেজনা চরমে উঠবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন