
বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
জানা গেছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৪, ৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা রয়েছেন। এছাড়া বিভাগীয় পদোন্নতির মাধ্যমে আসা কর্মকর্তারাও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদোন্নতির ফলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন