স্বাস্থ্যকণ্ঠ
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণই বিএনপির শক্তির উৎস : তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মালিক জনগণ, জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস।” সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র ধ্বংস করেছে, আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম-খুনের রাজনীতি চালিয়েছে এবং লাখ লাখ গায়েবি মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করেছে। তিনি দাবি করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রায় তিন কোটি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, ফলে ভোটব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে।

তিনি আরও বলেন, “আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষকে রাস্তায় গুলি করে হত্যা করেছে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান ধ্বংস করেছে। মেগাপ্রকল্পের নামে হয়েছে মেগাদুর্নীতি।”

গণতন্ত্রের স্বার্থে মতের ভিন্নতাকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসে জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত না নিতে সতর্ক থাকতে হবে। তা হলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, যা স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ করে দেবে।

অন্তর্বর্তীকালীন সরকারের রিফর্ম কমিটির প্রসঙ্গ টেনে তিনি জানান, অধিকাংশ গণতান্ত্রিক দল সেখানে অংশ নিয়েছে। কিছু বিষয়ে সবাই একমত হলেও কিছু বিষয়ে ভিন্নতা আছে। তিনি বলেন, “যেখানে ভিন্নতা আছে, সেটি জনগণের ওপর ছেড়ে দিন। জনগণের ওপর আস্থা রাখুন, জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।”

ভবিষ্যৎ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নাও হতে পারে। তাই নেতাকর্মীদের সতর্ক থেকে শপথ নিতে হবে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

দীর্ঘ সাত বছর আট মাস পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে সকাল থেকেই ঠাকুরগাঁও শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে নতুন জেলা নেতৃত্ব নির্বাচন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০