স্বাস্থ্যকণ্ঠ
৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালের বিপক্ষে চার বছর পর আবারও ড্র বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আশি-নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের স্মৃতি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে আর সেই ধারায় নেই বাংলাদেশ। দীর্ঘ পাঁচ বছর জয়শূন্য এবং চার বছর ড্রবিহীন থাকার পর অবশেষে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ারা।

শনিবার অনুষ্ঠিত এই ফিফা প্রীতি ম্যাচটি মূলত আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজন করা হয়। ম্যাচে কোনো গোল না হলেও বাংলাদেশ ফুটবলপ্রেমীরা অন্তত হারের শঙ্কা থেকে মুক্তি পেয়ে স্বস্তি পেয়েছেন।

২০২২ সালে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল। সেই তুলনায় এবারের ড্র নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দিয়েছে। বিশেষ করে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার অনুপস্থিতিতে অভিষেক ম্যাচ খেলতে নামা সুজন হোসেন ভালোভাবে দায়িত্ব সামলেছেন। যদিও নেপাল একাধিক আক্রমণ চালিয়েছে, পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

প্রথমার্ধে বাংলাদেশ ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিল। ৩৬ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ইন ধরতে গিয়ে নেপালের গোলরক্ষক কিরণ বল ফসকে ফেলেন। বল বাংলাদেশি ফরোয়ার্ডের সামনে আসলেও ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন তিনি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খানিকটা গোছানো ফুটবল খেলেছে। বল দখল ও পাসিংয়ে পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। তবে নেপালের খেলোয়াড়রা দীর্ঘদিন ঘরোয়া লিগ না খেললেও প্রায় দেড় মাসের প্রস্তুতিতে মাঠে লড়াই করেছে। অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে বিল্ড আপ ফুটবলে মনোযোগ দিয়েছে তারা।

খেলার অন্যতম আলোচিত বিষয় ছিল দশরথ স্টেডিয়ামের মাঠ। সামান্য বৃষ্টিতেই মাঠ ভারী হয়ে যাওয়ায় দুই দলের খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় সমস্যা হয়। কয়েকজন নেপালি ফুটবলার মাঠে পড়ে আঘাত পেলেও বড় ধরনের ইনজুরি হয়নি।

আগামী ৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০