
পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার। তিনি অভিযোগ করেন, সংকট নিরসনে একাধিকবার কমিটি গঠন ও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে হয়রানি করা হচ্ছে।
অঞ্জু রানী বলেন, “এমন পদক্ষেপে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আমাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে।”
এ সময় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের চার দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না করলে আন্দোলন আরও তীব্র করা হবে।
মন্তব্য করুন