
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ভিভিআইপি ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিচালক জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া সম্ভব হবে।
তবে নুরের শরীরের বিভিন্ন ক্ষত পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক। তিনি আরও বলেন, নাকের ভাঙা অংশ স্বাভাবিক অবস্থানে থাকায় চিকিৎসার পর সেটি আগের মতোই হয়ে যাবে। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন স্বাভাবিক খাবারও গ্রহণ করছেন।
মন্তব্য করুন